সরকারি প্রাথমিক শিক্ষকদের গ্রেড বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এই দাবি জানান।
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে ও সহকারী শিক্ষকেরা ১৪তম গ্রেডে বেতন পান।
সংবাদ সম্মেলনে আগের মতো নতুন স্কেলেও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এসব দাবিতে আগামী ১৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কর্মসূচি ঘোষণা করা হয়। ওই মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক আবদুল্যাহ সরকার বলেন, ১২ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে মানববন্ধন থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।