সরকারি বিদ্যালয়ে ভর্তির নীতিমালা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির নীতিমালাও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি বিদ্যালয়ের মতো ঢাকা মহানগর এলাকায় অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি বিদ্যালয়ের ভর্তিতেও এলাকার ভর্তি-ইচ্ছুকদের জন্য ৪০ শতাংশ কোটা রাখা হয়েছে। এ ছাড়া ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট আসনের ১০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নীতিমালাটি দেওয়া হয়েছে। আগের দিন সোমবার বেসরকারি বিদ্যালয়ের ভর্তির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয়গুলোতে (সংযুক্ত প্রাথমিক স্তরসহ) প্রথম শ্রেণিতে ভর্তির বয়স হবে ছয় বছরের বেশি। এ ছাড়া নীতিমালার অধিকাংশ বিষয় আগের মতোই রয়েছে।