সরকারি ব্যাকরণ বই পড়ানো বন্ধ, অভিযোগের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি ব্যাকরণ বই পড়ানো বন্ধ করে শিক্ষক সমিতির নির্ধারিত বই পড়ানোর অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একটি সূত্র জানায়, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও সিরাজগঞ্জের দরগা পাড়া এলাকার টি এম হাসানের দাখিল করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য রায়গঞ্জের ইউএনওকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক গত রোববার তদন্ত শুরু করেছেন।

ওই দিন বিকেল চারটার দিকে এনামুল হক বলেন, সব পক্ষের কথা শোনার পরে কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।

১২ মার্চ প্রথম আলোয় ‘বিনা মূল্যের ব্যাকরণ বই পড়ানো বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।