সরকারি ভাতা পাচ্ছেন না ১২০ ইউপি সদস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১২০ জন সদস্য ১৪ মাস ধরে সম্মানী ভাতার টাকা পাচ্ছেন না। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৯০টি ওয়ার্ডে ৯০ জন সাধারণ সদস্য ও ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছেন। ২০১১ সালের ৫ জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাঁরা জয়ী হন। ওই বছরের ২৪ আগস্ট থেকে তাঁরা দায়িত্ব পালন করছেন। প্রত্যেক ইউপি সদস্যের মাসিক সম্মানী ভাতা দুই হাজার টাকার মধ্যে সরকার ৯৫০ টাকা দিয়ে থাকে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ না আসায় গত ১৪ মাসের সম্মানী ভাতার টাকা তাঁদের বকেয়া পড়ে আছে।
জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী সম্প্রতি প্রথম আলোকে বলেন, বরাদ্দ পাঠানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।