প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার জাতীয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে কলেজ পর্যায়ের বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সনাতন ধরনের এ বিতর্কে অংশ নেয় সিলেট সরকারি মহিলা কলেজ ও স্কলার্সহোম গার্লস কলেজ। এতে সিলেট সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ন হয়। পরে সংসদীয় পদ্ধতির বিতর্কে অংশ নেয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন ও শাবিপ্রবি ’৭১। ওই বিতর্কে চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবি ’৭১।গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রমুখ।