সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছেন ১৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁওয়ের সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে গতকাল মঙ্গলবার ১৮ জন মাদকাসক্ত পালিয়ে গেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
মো. জামাল উদ্দীন আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দুপুরে নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন মাদকাসক্তদের খাবার দিতে গেলে তাঁরা কেন্দ্রের কর্মচারীকে জিম্মি করে পালিয়ে যান। পরে কেউ কেউ ফিরে এসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাময় কেন্দ্রে মিলাদ মাহফিলের আয়োজন ছিল। মিলাদ মাহফিলের পরে নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যক্তিদের উন্নত মানের খাবার পরিবেশনের কর্মসূচিও ছিল। দুপুরের দিকে নিরাময় কেন্দ্রের একজন কর্মী কক্ষের তালা খুলে খাবারের ট্রলি নিয়ে ঢোকেন। কয়েকজন মাদকাসক্ত প্রথমে তাঁকে আটকে ফেলেন ও বেদম মারধর করেন। পরে কেন্দ্রের বাইরে নিরাপত্তারক্ষীকে আটকে পালিয়ে যান।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।