সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২২৫ প্রধান শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ আছে ৩১৭টি, এর মধ্যে ২২৫টি এখন শূন্য। আর সহকারী প্রধান শিক্ষকের ৪৬০টি পদে কর্মরত আছেন মাত্র ৪৯ জন। দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর দুরবস্থার এই চিত্র তুলে ধরেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। গতকাল রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সমিতির নেতারা এসব তথ্য দেন। সমিতির সভাপতি মো. মোফাজ্জল হোসেন সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপনের সময় বলেন, উপপরিচালকের ১০টি পদের ছয়টি, বিদ্যালয় পরিদর্শকের ১৮টি পদের সবগুলোই, সহকারী বিদ্যালয় পরিদর্শকের ১৮টির মধ্যে ১৭টি পদই বর্তমানে শূন্য রয়েছে।সংবাদ সম্মেলনে আগামী এক মাসের মধ্যে চলতি দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষকদের গেজেটেড করে পদোন্নতি দেওয়ার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।