সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা আন্দোলন কমিটি।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ অন্ধ কল্যাণ সমিতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আন্দোলন কমিটির আহ্বায়ক সুলতানা রাজিয়ার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাদেমুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জে একটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা এখন জেলাবাসীর প্রাণের দাবি। প্রতিটি জেলায় একটি করে মেডিকেল ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সরকারের নীতিগত সিদ্ধান্তের মধ্যেও রয়েছে।