সরকারি রাজস্ব খাতে বেতন-ভাতা অন্তর্ভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশন-সুবিধার দাবিতে দিনাজপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সোমবার মানববন্ধন করেছেন। এরপর তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
পৌরসভার সামনে সকাল ১০টায় কর্মকর্তা-কর্মচারীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন দিনাজপুর পৌরসভা কমিটির সভাপতি মো. মজিবুর রহমান ওরফে বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র মো. রেহাতুল ইসলাম, অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নুরুল হুদা প্রমুখ।
মজিবুর রহমান বলেন, পরবর্তী ১০ দিনের মধ্যে দাবি না মানা হলে ২৮ মে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে বিরামপুর পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী সরকার, দিনাজপুর পৌর পরিষদসহ দিনাজপুর ও বীরগঞ্জ পৌরসভার সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।