প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলায় সরকারি সম্পত্তি দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার উপজেলার যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করে অবৈধ ভূমি দখল প্রতিরোধ কমিটি।
মানববন্ধনে এলাকার শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় তিন কোটি টাকা। এ সম্পত্তি একবার দখলমুক্ত করে সিলগালা করে দেওয়া হয়। কিন্তু আবার দখল করে বসতঘর তৈরি করা হচ্ছে। অবিলম্বে এ সম্পত্তি অবৈধ দখলমুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
জেলা যুবলীগের সহসভাপতি জিয়া আহসান ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের পরিত্যক্ত স্কাউট ভবন ও সবুজ সংঘ ক্লাবের জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে ১৬ জুন প্রথম আলোয় ‘সরকারি সম্পত্তি দখল করলেন যুবলীগ নেতা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।