সরকারি স্বীকৃতি পেল তৃতীয় লিঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের হিজড়া জনগোষ্ঠীকে এখন আর নারী বা পুরুষ হিসেবে পরিচয় দিতে হবে না। তারা নিজেদের ‘হিজড়া’ হিসেবেই পরিচয় দেবে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় নারী-পুরুষের পাশাপাশি হিজড়াদের আলাদা লিঙ্গ বা ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।