সরকারি হলো আটটি বেসরকারি কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের আটটি বেসরকারি কলেজকে জাতীয়করণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে এ বিষয়ে গত সোম ও মঙ্গলবার পৃথক আদেশ জারি করেছে শিক্ষামন্ত্রণালয়। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী আজ বুধবার প্রথম আলো ডটকমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
কলেজগুলো হলো সাতক্ষীরার শ্যামনগরের হাজী মহসীন ডিগ্রি কলেজ, খুলনার দাকোপের এলবিকে ডিগ্রি কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ ও রূপসার বঙ্গবন্ধু কলেজ, কিশোরগঞ্জ ভৈরবের জিল্লুর রহমান মহিলা কলেজ, যশোরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ এবং নেত্রকোণার জেলার মদনের হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি মহাবিদ্যালয়।