সরকারি হলো আটটি বেসরকারি কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের আটটি বেসরকারি কলেজকে জাতীয়করণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে এ বিষয়ে গত সোম ও মঙ্গলবার পৃথক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হলো সাতক্ষীরার শ্যামনগরের হাজী মহসীন ডিগ্রি কলেজ, খুলনার দাকোপের এলবিকে ডিগ্রি কলেজ, খুলনার হাজী মুহম্মদ মুহসীন কলেজ ও রূপসার বঙ্গবন্ধু কলেজ, কিশোরগঞ্জের ভৈরবের জিল্লুর রহমান মহিলা কলেজ, যশোরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজ এবং নেত্রকোনা জেলার মদনের হাজী আবদুল আজিজ খান ডিগ্রি কলেজ।শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের এবং বর্তমান আমলে ওই সব অঞ্চলে গিয়ে বিভিন্ন জনসভায় কলেজগুলোকে সরকারীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই আলোকে এখন কলেজগুলো সরকারি হলো।