সরকারি হস্তক্ষেপের প্রমাণ প্রকাশ পেলে ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন অভিযুক্ত ব্যক্তিদের লন্ডনভিত্তিক একজন আইনজীবী। জামায়াতের পক্ষে কাজ করেন—এমন একজন আইনজীবী টোবি ক্যাডম্যান এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের পক্ষের সাক্ষীদের ভয় দেখানো ও তাঁদের ওপর সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপের প্রমাণ তাঁদের কাছে এসেছে। ক্যাডম্যান বিবৃতিতে বলেন, এ তথ্য যাচাই সম্পন্ন হলেই তাঁরা এগুলো প্রকাশ করবেন। খবর বিবিসি বাংলার। ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের লন্ডনভিত্তিক এই আইনজীবী বলেন, তিনি নিশ্চিত, এ প্রমাণ প্রকাশ করার পর বাংলাদেশের ভেতরের ও বাইরের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রচেষ্টায় ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া যাবে। বিবৃতিতে ক্যাডম্যান আরও বলেন, এ ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশে তাঁর ভাষায় বিষাক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করছে, যা দেশটিকে রাজনৈতিক অসন্তোষ ও সহিংসতার দিকে ঠেলে দিতে পারে।