সরকারি হাসপাতালে ইউজার ফি অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের কাছ থেকে চিকিৎসসেবা বাবদ ফি (ইউজার ফি) নেওয়া অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানির পর এই রায় দেন।জানা গেছে, সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে ইউজার ফি আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের ২ মার্চ পরিপত্র জারি করা হয়। একই বছরের ৯ সেপ্টেম্বর ওই ফির হার বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ নিয়ে একটি রিট করা হয়। প্রাথমিক শুনানির পর আদালত ২০১০ সালের ২ ডিসেম্বর রুল জারি করে স্থগিতাদেশ দেন। পরবর্তী সময়ে রোগীদের কাছ থেকে ইউজার ফি আদায় বেআইনি ঘোষণা চেয়ে সম্পূরক আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত এ বিষয়ে রুল জারি করেন। রুলে সোসাইটি অব রেডিওলজিস্ট অ্যান্ড ইমেজিং ও সোসাইটি অব পেথলজিস্ট পক্ষভুক্ত হয়। আর রুলের ওপর চূড়ান্ত শুনানির পর রায় দেওয়া হয় গতকাল।