সরকারিভাবে আরও ৯০ জন মালয়েশিয়ায় যাবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যবস্থাপনায় আরও ৯০ জন কর্মী আজ মঙ্গলবার মালয়েশিয়ায় যাবেন। এর আগে সরকারি ব্যবস্থাপনায় ১৯৮ জন কর্মী মালয়েশিয়া গেছেন।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক রেজোয়ানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বেলা পৌনে একটায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তাঁরা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। এ ছাড়া বুধবার আরও ৮৩ জন মালয়েশিয়া যাবেন।গত ২৫ এপ্রিল ৭০ জন কর্মী পাঠানোর মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়।২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে মালয়েশিয়া। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।