সরকারিভাবে একুশে ফেব্রুয়ারি পালনের উদ্যোগ যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে মহান একুশে ফেব্রুয়ারিকে সরকারিভাবে পালনের জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি প্রস্তাব আনা হচ্ছে। প্রস্তাবটির উদ্যোক্তা নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির সদস্য গ্রাস মেং।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য গ্রাস মেং বলেন, বহু ভাষাভাষী এবং বহু অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রে দিবসটির গুরুত্ব রয়েছে। মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম এশীয় বংশোদ্ভূত গ্রাস মেং আরও জানান, তিনি আশা করছেন ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে সরকারিভাবে মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবে অন্যান্য আইনপ্রণেতারও সমর্থন পাবেন।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন বলেন, বাঙালি জাতি মাতৃভাষার জন্য সংগ্রাম করে একুশে ফেব্রুয়ারিকে মহিমান্বিত করেছে। সারা বিশ্বের মানুষ তাঁর নিজস্ব ভাষার জন্য এ দিনটিকে স্বীকৃতির মাধ্যমে বাঙালির গৌরব এবং ত্যাগকেই স্বীকৃতি প্রদান করছে।