সরকারিভাবে কর্ণফুলী পাটকল চালুর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রিত কর্ণফুলী ফোরাত কার্পেট ও পাটকল সরকারিভাবে চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নোয়াগাঁও এলাকায় পাটকলের ফটক সমঞ্চুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্ণফুলী ফোরাত কার্পেট ও পাটকলের শ্রমিক সংগঠন কেএফডি পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরিষদের শ্রমিক, কর্মচারীসহ স্থানীয় সাত শতাধিক মানুষ এতে অংশ নেয়। রাঙ্গুনিয়া পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, জালাল উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা কমিটির সদস্য জসিম উদ্দিন শাহ, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি, কেএফডি পরিষদের আহ্বায়ক মো. হাসান, যুগ্ম আহ্বায়ক গাজী আবদুস সবুর, এসকান্দর, ফরিদুল ইসলাম ও নুরুল ইসলাম মানববন্ধনে নেতৃত্ব দেন। অংশগ্রহণকারী ব্যক্তিরা অবিলম্বে কর্ণফুলী ফোরাত কার্পেট ও পাটকল সরকারিভাবে চালুর দাবি জানান।কেএফডি পরিষদের আহ্বায়ক মো. হাসান জানান, বিজেএমসি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কর্ণফুলী ফোরাত কার্পেট ও পাটকল জন্মলগ্ন থেকে লোকসান দিয়ে আসছিল। ফলে বিগত চারদলীয় জোট সরকার ২০০৬ সালে কল দুটি বন্ধ করে দেয়। পরে তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালে কল দুটি বেসরকারিভাবে ইজারা প্রদান করে। চট্টগ্রামের সাদ মুছা গ্রুপ প্রতিষ্ঠান দুটি ইজারা নেয়। তারা লোকসানের মুখে পড়লেও কল দুটির যন্ত্রাংশ ও গাছপালা বিক্রি করে লাভজনক বলে ঘোষণা দেয়। এতে সরকার ব্যাপকভাবে আর্থিক ক্ষতির শিকার হয়। ফলে কেএফডি পরিষদ সরকারের স্বার্থ রক্ষার্থে কল দুটি সরকারিভাবে চালুর দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে। তিনি বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে কল দুটি সরকারিভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় থেকে কল দুটি ছেড়ে দেওয়ার জন্য সাদ মুছা গ্রুপকে চিঠি দেওয়া হয়েছে।আগামী ৩১ অক্টোবর সাদ মুছা গ্রুপের সঙ্গে ইজারা চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু সাদ মুছা গ্রুপ প্রতিষ্ঠানটির ইজারা মেয়াদ বাড়াতে নতুন করে চক্রান্ত শুরু করেছে। এ চক্রান্ত শ্রমিক-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে জানান তিনি।