সরকারিভাবে দুপচাঁচিয়ায় ধান সংগ্রহ শুরু
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া সরকারি খাদ্যগুদামে ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজ।
অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডি এম সাখাওয়াৎ হোসেন, তালোড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মোবারক আলী, তালোড়া চাল কল মালিক সমিতির সভাপতি আনোয়ারুল হক তালুকদার, তালোড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুব্রত মণ্ডল, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস এম সাহিদ প্রমুখ।
এবার এ উপজেলায় ২ হাজার ৩০০ কৃষকের কাছ থেকে সরাসরি ২ হাজার ৮৫০ মেট্রিকটন ধান কেনা হবে।