সরকারীকরণ করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করার দাবি জানিয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম নামের একটি সংগঠন। গতকাল মঙ্গলবার ফোরামের একটি প্রতিনিধিদল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামানের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে এই দাবি জানায়। প্রতিনিধিদলের সদস্যদের যুক্তি হলো, সরকারি হলে শিক্ষক, কর্মচারী ও অভিভাবকেরা উপকৃত হবেন। এ বিষয়ে তাঁরা শিক্ষামন্ত্রীরও হস্তক্ষেপ চেয়েছেন। প্রতিনিধিদলটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বেতন বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে ব্যবস্থা নিতে মহাপরিচালকের প্রতি অনুরোধ করে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করে।
বিজ্ঞপ্তি