সরকারীকরণের জন্য সম্পত্তি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মদন মোহন কলেজটি সরকারি করার অংশ হিসেবে কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারকে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তির ‘ডিড অব গিফট এবং ঘোষণাপত্র দলিল নিবন্ধন’ বিষয়ে একটি অনুষ্ঠান হয়। নগরের লামাবাজার এলাকায় মদন মোহন কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে কলেজের গভর্নিং বডির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সিলেটের মদন মোহন কলেজটি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কলেজটি সরকারীকরণের মধ্য দিয়ে এখানকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ডিড অব গিফট অনুষ্ঠানের মাধ্যমে কলেজের স্থাপনা, আসবাব, ভূমিসহ সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করা হলো। ইতিমধ্যে কলেজের পুরোনো দুটি ভবন ভেঙে সেখানে ১০ তলা করে দুটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ।