সরকারীকরণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীর শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজটি সরকারীকরণের দাবিতে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মিছিল, মানববন্ধন ও পথসভা করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করে তারা। ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষও তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে।
শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিদ্যালয় সরকারীকরণের দাবিতে মিছিল নিয়ে শহরের সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে ঈশ্বরদী স্টেশন সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।