সরকারীকরণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের মদন মোহন কলেজ সরকারীকরণের দাবিতে গতকাল ক্যাম্পাসে সমাবেশ শেষে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখা। সকালে ক্যাম্পাসে ছাত্র ফ্রন্ট কলেজ শাখার আহ্বায়ক লিপন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান, কলেজ শাখার সদস্য পলাশ কান্ত দাশ বক্তব্য দেন। সমাবেশে বলা হয়, সিলেট অঞ্চলের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মদন মোহন কলেজ অন্যতম। ১৯৪০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়।