সরকারীকরণের দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজকে সরকারীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ কলেজটিকে সরকারীকরণ না করে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত একটি কলেজকে সরকারীকরণের জন্য তালিকাভুক্ত করায় তাঁরা বিস্মিত। হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজটিকে সরকারীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রায়গঞ্জের ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়েছে বলে কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক জানান।