সরকারের অ্যাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সব মন্ত্রণালয় ও সংস্থার জন্য ৩০০ অ্যাপস তৈরির উদ্যোগ নিয়েছে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। এ অ্যাপস তৈরি করবে এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) নামের একটি প্রতিষ্ঠান। বাংলা ভাষায় অ্যান্ড্রয়েডভিত্তিক ৫০০ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির জন্য মন্ত্রণালয় ইতিমধ্যে ইএটিএলের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। এ কর্মসূচির আওতায় দেশের সাতটি বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীকে মোবাইল অ্যাপস উন্নয়নের ওপর তিন মাসের প্রশিক্ষণও দেওয়া হবে।