কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত জোটসহ দেশি-বিদেশি নানা চক্রের ষড়যন্ত্র সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের গত আড়াই বছরের শাসনামলে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। আগামী আড়াই বছরে মানুষ এসব অর্জনের সুফল ভোগ করবে।গত শুক্রবার বিকেলে পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণে কৃষিমন্ত্রী এ কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার সময় চালের কেজি ছিল ১০ টাকা। বিএনপি-জামায়াত জোট এসে সেই চাল ২৮ টাকা করেছিল এবং বিগত তত্ত্বাবধায়ক সরকার তা বাড়িয়ে ৪৫ টাকায় ঠেকিয়েছে। শেখ হাসিনার সরকার আবার চালের দাম কমিয়ে এনেছে। পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ শামসুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রমুখ।