প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলাকে উদ্দেশ্যমূলক ও সরকারের দুরভিসন্ধি বলে মনে করছে বিএনপি। দলটি মনে করে, সরকারের ইঙ্গিতে কমিশন এ কাজ করেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ভোটার তলিকায় ৫৫ হাজার ভোটারের ছবি নেই—এমন অভিযোগ করায় নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ মামলা করে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রথম আলোকে বলেন, এমন একটি বিষয়ে মামলা করায় বোঝা যায়, কমিশন সরকারের পক্ষে কাজ করছে। নাগরিক কমিটির মহাসচিব এমদাদুর রহমান বলেন, এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।