সরকারের কর্মকাণ্ড গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী
রাষ্ট্র ও পুলিশের আচরণকে সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। রাষ্ট্র কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। সরকারের যা ইচ্ছে তা-ই আচরণ রাষ্ট্রকে নৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। এর পরিণতি হবে ভয়াবহ। গত সোমবার নাগরিক ঐক্য আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, ৫ জানুয়ারি ঘিরে সারা দেশে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে সারা দেশ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। বিএনপি কার্যালয় তালা মেরে দেওয়া, বিএনপি নেতা রিজভী আহমেদকে গ্রেপ্তার এবং খালেদা জিয়াকে তাঁর গুলশানের কার্যালয় থেকে বাসায় যেতে বাধা দেওয়ার ঘটনা উল্লেখ করে নেতারা বলেন, সরকারের এই স্বেচ্ছাচারী আচরণ গণতন্ত্রের পথ রুদ্ধ করবে। যার দায়দায়িত্ব সরকারের ওপরে বর্তাবে। বিজ্ঞপ্তি