সরকারের কাছে টিঅ্যান্ডটির বকেয়া প্রায় ৫৯ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের ৪৯টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কাছে টেলিফোন বিল বাবদ ৫৮ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা বকেয়া রয়েছে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার সরকারদলীয় সাংসদ গিয়াসউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এ তথ্য জানান। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে গতকাল বিকেলে অধিবেশন শুরু হয়। বিরোধী দল গতকালও অধিবেশনে যোগ দেয়নি।অধিবেশন শুরুর পরপরই শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। ওই প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, বকেয়া বিলের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে নয় লাখ ৩০ হাজার টাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৬৬ লাখ, দুর্নীতি দমন কমিশনে এক লাখ ৩০ হাজার, সংস্থাপন মন্ত্রণালয়ে ১২ কোটি ৬০ লাখ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চার কোটি ৩০ লাখ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে তিন কোটি ৪০ লাখ, কৃষি মন্ত্রণালয়ে এক কোটি ৩০ লাখ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ৫১ লাখ, অর্থ মন্ত্রণালয়ে এক কোটি ৬০ লাখ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ৪৯ লাখ, স্থানীয় সরকার বিভাগে দুই কোটি ১৪ লাখ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে তিন কোটি ২০ লাখ, যোগাযোগ মন্ত্রণালয়ে এক কোটি ৭৪ লাখ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পাঁচ কোটি ৮৬ লাখ, শিল্প মন্ত্রণালয়ে ২৪ লাখ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ১৮ লাখ, বাণিজ্য মন্ত্রণালয়ে ২১ লাখ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ২৪ লাখ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ লাখ, খাদ্য মন্ত্রণালয়ে এক কোটি ১৮ লাখ, তথ্য মন্ত্রণালয়ে ৬৯ লাখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চার কোটি ৯০ লাখ, বিদ্যুৎ বিভাগে ১৭ লাখ, গৃহায়ণ ও গণর্পূত মন্ত্রণালয়ে এক কোটি ১৭ লাখ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৩০ লাখ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৬৪ লাখ, শিক্ষা মন্ত্রণালয়ে এক কোটি ৪৩ লাখ, ভূমি মন্ত্রণালয়ে ৪৭ লাখ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ছয় লাখ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৩৭ লাখ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে ২০ লাখ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ২০ লাখ, নৌপরিবহন মন্ত্রণালয়ে ১২ লাখ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে তিন লাখ, নির্বাচন কমিশন সচিবালয়ে এক কোটি ১২ লাখ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক কোটি ৪০ লাখ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে এক কোটি ৭০ লাখ, পানিসম্পদ মন্ত্রণালয়ে ছয় লাখ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৬৫ লাখ, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ে ছয় লাখ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আট লাখ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আট লাখ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে তিন লাখ, জাতীয় সংসদ সচিবালয়ে তিন কোটি ৪৪ লাখ, মন্ত্রিপরিষদ বিভাগে সাত লাখ, পরিকল্পনা মন্ত্রণালয়ে ৬৩ লাখ, আইএমইডিতে চার লাখ, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে চার লাখ ও সরকারি কর্মকমিশনে তিন লাখ টাকা বকেয়া রয়েছে।