সরকারের কাজের গতি বাড়াতেই মন্ত্রিসভার সদস্য বৃদ্ধি: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের কাজের গতি বাড়াতেই মন্ত্রিসভায় নতুন করে সাতজন সদস্য যুক্ত করা হয়েছে।সন্ধ্যায় শিশু একাডেমী মিলনায়তনে ঢাকায় মেহেদীগঞ্জবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, জোটের শরিকদের কোনো কিছু প্রাপ্তির আশা নেই। এ কারণেই মহাজোট অটুট আছে, ভবিষ্যতেও অটুট থাকবে।