সরকারের কিছু মন্ত্রী ও সাংসদ মিথ্যাচার করছেন: হেফাজত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের কিছু মন্ত্রী ও সাংসদ হেফাজতে ইসলাম সম্পর্কে ‘জঘন্য মিথ্যাচার’ ও ‘ইসলামবিদ্বেষী’ বক্তব্য দিয়ে ঔদ্ধত্য দেখাচ্ছেন বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি। গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর একটি মাদ্রাসায় সংগঠনের এক জরুরি সভায় হেফাজত নেতারা এ অভিযোগ করেন।