সরকারের চলতি মেয়াদেই নিরাপদ খাদ্য আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের চলতি মেয়াদেই নিরাপদ খাদ্য আইন পাস করা হবে। মন্ত্রিসভা আইনটির নীতিগত অনুমোদন দিয়েছে। আইনি মতামতের (ভেটিং) জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রিসভার পরবর্তী যেকোনো সভায় আইনটি উপস্থাপন করা হবে এবং সংসদের আগামী অধিবেশনে পাস করা হবে। গতকাল বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) মিলনায়তনে স্যানিটারি ইন্সপেক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিয়াব) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এ তথ্য জানান। খাদ্যমন্ত্রী বলেন, আইনটি বাস্তবায়নে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তথ্যবিবরণী।