সরকারের জনবিচ্ছিন্নতার প্রমাণ বিলবোর্ড: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ
মওদুদ আহমদ

সরকার পতনের শেষ ইঙ্গিত বিলবোর্ডের মাধ্যমেই প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, সরকার যে একেবারে জনবিচ্ছিন্ন, বিলবোর্ডগুলোই তা প্রমাণ করে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠন ওই আলোচনার আয়োজন করে। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সরকারের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, হাজারো বিলবোর্ড লাগাতে পারেন। কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না। যার প্রমাণ পাঁচ সিটিতে সরকারের উন্নয়নের জোয়ার ভোটের জোয়ারে ভেসে গেছে।
দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ করে মওদুদ বলেন, তাদের উচিত হবে যারা বিলবোর্ড লাগিয়েছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা।
প্রসঙ্গত, নগরজুড়ে সরকারের পক্ষে শত শত বেনামি বিলবোর্ড লাগানো হয়েছে। যেখানে নানা খাতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।