সরকারের জুলুম ও নির্যাতন সীমা ছাড়িয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের জুলুম-নির্যাতন অতীতের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ মন্তব্য করেন।জামায়াতের নেতা শাহজাহান চৌধুরীর ওপর সরকারের নির্যাতন এবং সীতাকুণ্ড, বাঁশখালী, হাটহাজারী ও সাতকানিয়ায় পুলিশের নিপীড়নের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, শাহজাহান চৌধুরীকে মামলা দিয়ে পুলিশ হয়রানি করছে। র‌্যাব ও বিজিবিকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। ভারপ্রাপ্ত আমিরের শোক: পৃথক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।