সরকারের ত্রুটি-বিচ্যুতি শুধরিয়ে জাতির প্রত্যাশা পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখার জন্য অব্যাহতভাবে কাজ করে যাবে। তিনি সিটি করপোরেশন নির্বাচনে জনগণের রায়ের প্রতি সম্মান রেখে সরকারের ত্রুটি-বিচ্যুতি শুধরিয়ে জাতির প্রত্যাশা পূরণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। যুক্তরাজ্য ও বেলারুশ সফর শেষে দেশে ফিরে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী গাজীপুরসহ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন, জনগণ, রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমসহ সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, পাঁচটি সিটি করপোরেশনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় গণতন্ত্র ও জনগণ বিজয়ী হয়েছে। প্রমাণিত হয়েছে, নির্বাচন কমিশনের নেতৃত্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের মিথ্যা প্রচার, ভিত্তিহীন অভিযোগ এবং নির্বাচনকে বিতর্কিত করার সব অপচেষ্টা সত্ত্বেও বর্তমান সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় সরকার পর্যায়ে বিভিন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং নির্বাচন পর্যবেক্ষক দল সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মর্মে সংবাদ ও তথ্য পরিবেশন করেছে। (বিস্তারিত আসছে...)