সরকারের দুই প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধী-জ্বরে ভুগছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের আইন প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধী-জ্বরে ভুগছেন। তাঁরা নিজেরাই জানেন না, যুদ্ধাপরাধী কাকে বলে। তবে তাঁদের জানা উচিত, বিএনপিও প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায়। গত শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানিসহ নানা ধরনের অপরাধ বেড়েই চলছে। এসবের পাশাপাশি চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদ এবং বিদ্যুৎ, গ্যাস ও পানিসংকট নিরসনের দাবিতে বিএনপি আন্দোলন করতে গেলে সরকার বলছে, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর পাঁয়তারা করছে।বিএনপির নেতা আরও বলেন, দেশের প্রথম যুদ্ধাপরাধীদের তালিকায় পাকিস্তানে থাকা ১৭৯ জনের নাম এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে আগে তাদের বিচার করা উচিত।