প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গণহত্যাকারী’ এ সরকারের বিরুদ্ধে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলে পতন ঘটানো ছাড়া জাতির মুক্তির আর
কোনো পথ নেই বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী।
গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, যে সরকার দেশের আলেমদের ঘুমন্ত অবস্থায় গণহত্যা চালিয়ে তাঁদের লাশ পর্যন্ত গুম করে
ফেলে, সে সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সরকার দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক
টিভি ও চ্যানেল ওয়ান বন্ধ করে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে।
বিবৃতিতে জামায়াত ৫ ও ৬ মেসহ সব হত্যাকাণ্ডের প্রতিবাদ, ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে দলটির আটক
নেতা-কর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক হরতাল পালন করার
আহ্বান জানায়।