সরকারের পতনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে: মাহবুব
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, সরকার সংবিধান ছিন্নবিচ্ছিন্ন করে একে হত্যা করেছে। এর সবচেয়ে বড় বলি হলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা।গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে মাহবুবুর রহমান এ কথা বলেন।সাবেক সেনাপ্রধান ও বিএনপির নেতা মাহবুবুর রহমান বলেন, মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা এই সরকারের পতনের পদধ্বনি শোনা যাচ্ছে। কারণ, মিথ্যার ওপর প্রতিষ্ঠিত কোনো কিছুই টিকে থাকতে পারে না। তিনি বলেন, জনগণ আর এই সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। তাই এদের অধীনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা পাগলেও বুঝতে পারে।‘আওয়ামী দুঃশাসনের আড়াই বছর: বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে হূদয়ে বাংলাদেশ নামের একটি সংগঠন।আয়োজক সংগঠনের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে গোলটেবিলে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রহুল আলম চৌধুরী ও মুহাম্মদ হায়দার আলী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিন প্রমুখ।