প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন মন্তব্য করেছেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই তারা পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ এ কথা বলেন। কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমানসহ জাতীয় ও স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে জামালপুর জেলা বিএনপি ওই মানববন্ধনের আয়োজন করে।মোশাররফ বলেন, যাঁরা খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন, তাঁদের অবস্থা হবে ওয়ান-ইলেভেনের ক্রীড়নকদের মতো। মানববন্ধনে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।