সরকারের প্রতি জনগণের আস্থা নেই: তরিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের প্রতি জনগণের বিন্দুমাত্র আস্থা নেই। যে সরকার ‘গণহত্যা’ চালায়, সেই সরকারের প্রতি জাতির আস্থা থাকার কোনো কারণ নেই।সাতক্ষীরা সার্কিট হাউসে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাতক্ষীরায় আগমন উপলক্ষে এই সংবাদ সমেঞ্চলনের আয়োজন করা হয়।সংবাদ সমেঞ্চলনে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন কাল ৩ এপ্রিল ঢাকা থেকে সড়কপথে যশোরে পৌঁছাবেন। রাতে তিনি যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন। পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে যাবেন। সেখানে তিনি সম্প্রতি ‘পুলিশের হাতে নিহত’ তিন ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এরপর তিনি সাতক্ষীরা শহরে ফিরবেন।