সরকারের বাহিনী কেন ইলিয়াসকে অপহরণ করবে: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ইলিয়াস আলীকে সরকারের কোনো বাহিনী কেন অপহরণ করবে? কারণ খুঁজে পাচ্ছি না। এ ঘটনা কি চট্টগ্রামের জামালউদ্দিন অপহরণের মতো কোনো ঘটনা? নাকি সিলেটে বিএনপির নিজেদের কোন্দলে এমন ঘটনা ঘটেছে? তবে সরকার তাঁকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ আয়োজিত ‘বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের ঠাঁই নেই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।