সরকারের বিরুদ্ধে দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের কিছু স্থানে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছে। কিন্তু এই মঞ্চ দিয়ে কোনো লাভ হবে না। সারা দেশের প্রতিটি জেলার গ্রামেগঞ্জে সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সকালে নগরের নিমতলা বিমান চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সাভারের দুর্ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে নগর বিএনপি ও বন্দর শ্রমিক দল।