সরকারের ভুলত্রুটি ধরাতে গণমাধ্যমের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, সরকার পরিচালনার ক্ষেত্রে সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে দায়বদ্ধ থেকে দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনে বিএফইউজেকে প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।সভায় বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আলতাফ মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলমগীর বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।