প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পাহাড় ও সমতলে ধারাবাহিকভাবে ধর্ষণ, যৌন নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনায় সরকার নির্লিপ্ত ভূমিকা পালন করছে। তনু হত্যার প্রতিবাদে সারা দেশে আন্দোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
গতকাল সোমবার দুপুরে নগরের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা তনুসহ যৌন নিপীড়নের সব ঘটনার বিচারের দাবি করেন।