প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন বিচারপতি সম্পর্কে স্পিকারের রুলিং বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) ওপর আগামী রোববার আদেশ দেওয়ার দিন ধার্য হয়েছে।গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি নিয়ে আদেশের এ দিন ঠিক করেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। আর রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আখতার ইমাম।স্পিকার সম্পর্কে একজন বিচারপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন জাতীয় সংসদে রুলিং দেওয়া হয়। ওই রুলিং নিয়ে ১৮ জুলাই আইনজীবী এ কে এম শফিউদ্দিন হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ২৪ জুলাই পর্যবেক্ষণ সাপেক্ষে রিট আবেদন নিষ্পত্তি করেন।