সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে কনোকো ফিলিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গভীর সমুদ্রবক্ষের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) স্বাক্ষর-প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস। গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কনোকোর প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। সেখানে পুরোনো বিষয়গুলোই নতুন করে আলোচনা হয়েছে বলে জানা গেছে।আজ বুধবার কনোকোর প্রতিনিধিরা পেট্রোবাংলায় বৈঠকে বসতে পারেন। এ বৈঠকে উভয় পক্ষে সমঝোতা হলে একটি সম্মতিপত্র স্বাক্ষরিত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে সরকারি সূত্র জানায়।