সরকারের সঙ্গে ভালো আচরণ করে লাভ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ সরকারের সঙ্গে ভালো আচরণ করে লাভ নেই। তাদের উচিত শিক্ষা দিতে হলে যেমন কুকুর তেমন মুগুর পদ্ধতিতে এগোতে হবে।গতকাল মঙ্গলবার মুক্তাঙ্গনে ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এ কথা বলেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি দলের নেতাদের কটূক্তির প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন সরকার জনমনে বিভ্রান্তি ছড়াতে প্রতিদিন একটি করে বাজে মন্তব্য করছে।ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।