প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিষয়ে সরকারের সবাইকে একই সুরে কথা বলার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শনিবার বিয়াম মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের সবার একই ভয়েসে (এক সুরে) কথা বলা উচিত। আমরা একেক জন একেক ধরনের কথা বলছি। এ কারণে এ ধরনের সমস্যাটা হচ্ছে। আমি এটাকে বলব, আত্মঘাতী আচরণ। এই আচরণ আমাদের দুর্বল করে। এই আচরণে অন্যরা সুযোগ নেবে।’
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহনেও পড়বে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে মূল্যবৃদ্ধি যেন সহনীয় পর্যায়ে থাকে, সে ব্যবস্থা করবে।