প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সুপ্রিম কোর্ট চত্বর থেকে গত বৃহস্পতিবার রাতে আলোচিত ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন এটি সরিয়ে ফেলার দাবি জানিয়ে আসছিল। প্রথম আলোর কাছে ভাস্কর্যটি সরিয়ে ফেলার প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের মন্ত্রী ও বিশিষ্টজনেরা
সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির এখতিয়ারে কোর্ট চত্বরে ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। তাঁর এখতিয়ারেই সেটি অপসারণ করা হয়েছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।
কেন ভাস্কর্য স্থাপন করা হলো, আর কেন অপসারণ করা হলো মাননীয় প্রধান বিচারপতিই সে ব্যাখ্যা দিতে পারবেন। তিনি ব্যাখ্যা দিলে আমি মন্তব্য করতে পারব। এখন আমার নিজের এ সম্পর্কে কোনো বক্তব্য নেই।
হাসানুল হক ইনু: তথ্যমন্ত্রী