সরকারের ১০ টাকার ১৮৫ কেজি চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী স্থলবন্দর বাজারে সরকারের ১০ টাকা দরের চাল কালোবাজারে বিক্রির সময় ১৮৫ কেজি চাল উদ্ধার করেছে থানা-পুলিশ। গত রোববার বিকেলে ওই চাল উদ্ধারের পর রাতেই পুলিশ বাদী হয়ে চাল ব্যবসায়ী আবু সাইদ ও ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার দুলাল হোসেন নামের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত রোববার বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী স্থলবন্দর বাজারের চাল বিক্রেতা আবু সাইদের দোকানে সরকারের ১০ টাকা দরে চাল বিক্রি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা–পুলিশ অভিযান চালিয়ে ওই দোকানের পাশের গুদামে রাখা ১৮৫ কেজি চাল ও সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির লেবেল নাগানো ১১টি খালি বস্তা জব্দ করে। পরে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।